দারুল হিকমাহ মডেল মাদ্রাসায় আপনাকে স্বাগতম

ইসলামী ব্যাংকের বিপরীত পার্শ্বে, হালুয়াঘাট রোড, ফুলপুর, ময়মনসিংহে অবস্থিত দারুল হিকমাহ মডেল মাদ্রাসা একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা আধুনিক শিক্ষার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের মাদ্রাসায় প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি নূরানী, নাযেরা ও হিফয বিভাগ চালু রয়েছে। আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থাই বিদ্যমান। আমাদের লক্ষ্য হল এমন একদল সুনাগরিক গড়ে তোলা যারা জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধে সমৃদ্ধ হবে।

আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করানোর জন্য নয়, বরং তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করি। ইসলামী শিক্ষা, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় আমাদের প্রধান বৈশিষ্ট্য।

১৫০+
শিক্ষার্থী

সক্রিয় শিক্ষার্থী

১০+
শিক্ষক

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী

১+
বছর

সফলতার ইতিহাস

আমাদের বিভাগসমূহ

আমাদের মাদ্রাসায় চারটি প্রধান বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগ বিশেষায়িত শিক্ষা প্রদান করে।

সাধারণ শাখা

প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে পাঠদান।

প্লে নার্সারি 1ম-৬ষ্ঠ
নূরানী বিভাগ

কুরআন শিক্ষার প্রাথমিক ধাপ। আরবি বর্ণমালা ও মৌলিক তাজবীদ শিক্ষা।

আরবি বর্ণ উচ্চারণ তাজবীদ
নাযেরা বিভাগ

সম্পূর্ণ কুরআন শরীফ সঠিক তাজবীদ সহকারে তেলাওয়াত শেখানো হয়।

তেলাওয়াত তাজবীদ পূর্ণ কুরআন
হিফয বিভাগ

সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করা। আবাসিক ও অনাবাসিক সুবিধা সহ।

মুখস্থ তাজবীদ আবাসিক

আমাদের সুবিধাসমূহ

শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা নিশ্চিত করতে আমাদের রয়েছে আধুনিক সকল সুযোগ-সুবিধা।

সিসি ক্যামেরা

পুরো ক্যাম্পাস ২৪ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। নিরাপত্তা গার্ডের ব্যবস্থা।

সমৃদ্ধ লাইব্রেরি

ধর্মীয় ও সাধারণ জ্ঞানের সহস্রাধিক বই সংবলিত লাইব্রেরি। পড়ার জন্য আলাদা সাউন্ড প্রুফ রুম।

আধুনিক ল্যাব

বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবে সকল প্রয়োজনীয় উপকরণ। ব্যবহারিক শিক্ষার জন্য পর্যাপ্ত সুবিধা।

পরিবহন ব্যবস্থা

নিজস্ব পরিবহন সার্ভিস। নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের ব্যবস্থা।

কম্পিউটার ল্যাব

আধুনিক ডেস্কটপ কম্পিউটার। উচ্চগতির ইন্টারনেট সংযোগ। প্রয়োজনীয় সফটওয়্যার।

খাবার ব্যবস্থা

আবাসিক শিক্ষার্থীদের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা। বিশুদ্ধ পানির সংস্থান।

স্বাস্থ্য সেবা

প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা।

খেলার মাঠ

ফুটবল, ক্রিকেট, ভলিবলের জন্য পর্যাপ্ত মাঠ। বছরে দুইবার স্পোর্টস প্রতিযোগিতা।

কেন দারুল হিকমাহ মডেল মাদ্রাসা বেছে নেবেন?

  • দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ: সকল শিক্ষক উচ্চতর ডিগ্রিধারী ও প্রশিক্ষণপ্রাপ্ত
  • আধুনিক শিক্ষা পদ্ধতি: স্মার্ট ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাস ও ব্যবহারিক শিক্ষা
  • ইসলামী পরিবেশ: নিয়মিত নামাজ, কুরআন শিক্ষা ও নৈতিকতা শিক্ষা
  • নিরাপদ ও সুন্দর ক্যাম্পাস: ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা ও সবুজ পরিবেশ
  • সহপাঠ্যক্রমিক কার্যক্রম: খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর
  • আবাসিক সুবিধা: হিফয বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল
  • যাতায়াত সুবিধা: নিজস্ব পরিবহন ব্যবস্থা
  • যুক্তিসঙ্গত ফি কাঠামো: মধ্যবিত্ত পরিবারের সাধ্যমত ফি ও বিশেষ ছাড়

সাম্প্রতিক খবর ও ইভেন্ট

বার্ষিক পুরস্কার বিতরণী
বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫

২৫ ডিসেম্বর ২০২৩

দারুল হিকমাহ মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হবে। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে এবং শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করবে।

বিস্তারিত জানুন
স্বাধীনতা দিবস
শুভ উদ্ধোধন ২০২৫

০২ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহের ফুলপুর শিক্ষাঙ্গণে যুক্ত হয়েছে নতুন এক নাম ‘দারুল হিকমা মডেল মাদরাসা।’ অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর ও শিশু লালনপালনের জন্য উপযোগী পরিবেশবান্ধব উন্নত স্থানে ইসলামী ব্যাংকের বিপরীত পাশে বহুতল ভবনে ফুলপুরের প্রাণকেন্দ্রে এটি অবস্থিত।

বিস্তারিত জানুন